সানি দেওল অভিনীত সিনেমা গদর টু মুক্তির পরই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছিল। প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতেও মুক্তি পেল এটি। এ সিনেমার স্ট্রিমিং শুরু হয়েছে ভারতীয় ওটিটি প্লাটফর্ম জি-ফাইভে। সিনেমায় সানি দেওলের বিপরীতে অভিনয় করেছেন আমিশা প্যাটেল। ২০০১ সালে মুক্তি পাওয়া ‘গদর: এক প্রেম কথা’ সিনেমার সিকোয়াল গদর টু।
এবার ওটিটিতে ‘গদর টু’
সানি দেওল অভিনীত সিনেমা গদর টু মুক্তির পরই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছিল।










