৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের
আসরে সেরা পরিচালক হয়েছেন ‘দ্য ড্যানিয়েলস’ হিসেবে পরিচিত ড্যানিয়েল কোয়ান ও
ড্যানিয়েল শেইনার্ট। আলোচিত ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার জন্য এই স্বীকৃতি ঝুলিতে
পুরেছেন তারা।
বাংলাদেশ সময় আজ সোমবার (১৩ মার্চ) ভোরে
লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছে একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। সঞ্চালনায় আছেন জিমি
কিমেল।
অস্কারের এই আসরের
অন্যতম হট ফেবারিট ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’। সিনেমাটি এগারোটি মনোনয়ন পেয়েছে।
এ ছাড়া এর আগে গোল্ডেন গ্লোবসহ একাধিক আসরে কর্তৃত্ব করেছে।










