দাদাসাহেব ফালকে পুরস্কারকে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। এবার দাদাসাহেব ফালকে সম্মাননা পেতে যাচ্ছেন প্রবীণ অভিনেত্রী ওয়াহিদা রেহমান। হিন্দি সিনেমায় অবদানের জন্য তাকে এ সম্মাননা দেয়া হচ্ছে। এক টুইট বার্তায় ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বিষয়টি জানিয়েছেন।