এক দুর্ঘটনায় হলিউড ব্লকবাস্টার ‘গ্ল্যাডিয়েটর’-এর সিক্যুয়েলের সেটে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। মরক্কোয় সিনেমাটির শুটিং হচ্ছে। সেখানে অ্যাকশন দৃশ্য ধারণের সময় এ ঘটনা ঘটে। খবর বিবিসি।

প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স বলছে, কর্মীদের আঘাত গুরুতর নয়। পূর্ব নির্ধারিত স্টান্ট সিকোয়েন্সের শুটিং করার সময় দুর্ঘটনা ঘটে।

আহতদের সবার শারীরিক অবস্থা স্থিতিশীল। তারা প্রয়োজনী চিকিৎসা পাচ্ছেন।

সংবাদমাধ্যম জানায়, গত সপ্তাহে এক বিস্ফোরণে ছয়জন আহত হন। পরে তাদের হাসপাতালে নেয়া হয়েছিল।

প্যারামাউন্ট পিকচার্সের মুখপাত্র বলেছেন, সেটে নিরাপত্তা ও চিকিৎসা পরিষেবা দল ছিল। তারা দ্রুতই দায়িত্ব করেছে।

আরো জানায়, তারা কঠোরভাবে স্বাস্থ্য ও সুরক্ষা নীতি মেনে চলে। শুটিং পুনরায় শুরু হলে সব ধরনের সতর্কতা অবলম্বন করা হবে।

ভ্যারাইটি অনুসারে, গত সপ্তাহের অগ্নিকাণ্ডে কোনো অভিনেতা আহত হননি। তবে ছয় দগ্ধ কর্মী চিকিৎসা নিয়েছেন ও চারজন হাসপাতালে রয়েছেন।

২০০০ সালে মুক্তি পায় স্যার রিডলি স্কট পরিচালিত মূল ‘গ্ল্যাডিয়েটর’। তার পরিচালনায় দ্বিতীয় কিস্তি আসতে চলেছে আগামী বছরের নভেম্বরে।

এখনো সিক্যুয়েলের নাম ঘোষণা হয়নি। অভিনয় করেছেন পল মেসকাল, ডেনজেল ওয়াশিংটন ও কনি নেইলসন।

মূল চলচ্চিত্রটির জন্য রাসেল ক্রো সেরা অভিনেতার অস্কার পান। মোট ১২টি মনোনয়নের বিপরীতে জিতে নেয় পাঁচটি পুরস্কার।

রোমান সাম্রাজ্যের শীর্ষ মুহূর্তের গল্প তুলে ধরা হয়েছে ‘গ্ল্যাডিয়েটর’ সিনেমায়। যার পরতে পরতে রয়েছে ক্ষমতার লোভ, প্রেম ও ঘৃণা। ভিএফএক্সের কারণেও সিনেমাটি আলোচিত। আয় করেছিল ৪৫ কোটি ৭০ লাখ ডলার