এরাস ট্যুর শুরু করছেন টেইলর সুইফট। এর আগেই দিলেন আরেকটি চমক। তার ‘‌মিডনাইট’ অ্যালবামে নেই এমন চারটি গান প্রকাশ করার ঘোষণা দিলেন। এরাস ট্যুরের আগের সন্ধ্যায় প্রকাশ করবেন গানগুলো। গান চারটি হলো আইজ ওপেন (টেইলরস ভার্সন), সেফ অ্যান্ড সাউন্ড (ফিচারিং জয় উইলিয়ামস অ্যান্ড জন পল হোয়াইট), ইফ দিস ওয়াজ আ মুভি (টেইলরস ভার্সন) ও অল অব দ্য গার্লস ইউ লাভড বিফোর।