আরটিভিতে প্রচারিত চলতি তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’। ২৫০ পর্বের ধারাবাহিকটি এরই মধ্যে ৫০ পর্ব প্রচার হয়েছে। রোববার থেকে বুধবার রাত ৮টা ১০ মিনিটে ধারাবাহিকটি প্রচার হচ্ছে। গত পহেলা আগস্ট থেকে এটি প্রচারে আসতেই দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি ৫০ পর্ব প্রচার হলে তুমুল সাড়া ফেলে।

আরটিভির পর্দায় তুর্কি এ ধারাবাহিক প্রচারে আসতেই গ্রাম ও শহরের দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। বাংলা ডাবিং করা ধারাবাহিকটি দেখে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভালো লাগার প্রতিক্রিয়া জানিয়েছেন। মোস্তফা কারায়েল নামের এক পুলিশ কর্মকর্তা এ নাটকের মূল চরিত্র। নীতিবান একজন পুলিশ কর্মকর্তা তিনি। মোস্তফার পুরো পৃথিবী বলতে তার একমাত্র ছেলে, বাবা-ছেলের সুন্দর একটি গল্প ফুটে উঠেছে ধারাবাহিকটিতে।

একই সঙ্গে রোমান্টিক থ্রিল এ ধারাবাহিকে একবার চোরাচালানকারীদের একটি চক্র ধরতে গিয়ে ফেঁসে যান মোস্তাফা। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে বরখাস্ত করা হয়। ওই মিথ্যা মামলায় এক বছরের কারাবাস হয় মোস্তফার। তখন তার ছেলের দায়িত্ব নেয় তার শ্বশুর। এভাবেই এগিয়ে যায় জনপ্রিয় তুর্কি ধারাবাহিক মোস্তফার গল্প।