ম্যাট রিভস তার দ্য ব্যাটম্যানের একটি দৃশ্য প্রকাশ করেছেন। দৃশ্যে জোকার বলে ওঠে, ‘প্রায় একটা বছর হলো, তাই না?’ এর মধ্য দিয়ে রিভস বলতে চেয়েছেন যে জোকারের সঙ্গে ব্যাটম্যান আগে থেকেই পরিচিত ছিল এবং ব্যাটম্যান তাকে আরখামে আনার ব্যবস্থা করেছে। ব্যাটম্যান তখন জোকারকে ধাক্কা দিয়ে রিডলারের কাজের উদ্দেশ্য জানতে চায়। এমনকি জানতে চায় জোকার নিজে কী করছে? জোকার বলে, ‘হয়তো সে এসব করে মজা পায়। কিংবা তারও তোমার প্রতি কোনো ক্ষোভ আছে।’ দৃশ্যের এ জায়গায় ব্যাটম্যান ফ্যানদের ভালো লাগবে। ব্যাটম্যানের সঙ্গে এর খলনায়কদের নেপথ্য দ্বন্দ্বের সূত্র দেয়ার ব্যপারটি উপভোগ্য। রিভস এখানে আরো একটি জটিল মানসিক অবস্থার চিত্র দিয়েছেন। দেখা যায় জোকার ব্যাটম্যানকে ঠাট্টা করে বলছে, ‘আমার মনে হয় অনেক গভীরে তুমিও ভীত, কেননা তুমি নিশ্চিত নও যে সে ভুল করছে।’
গথামের সরকারি কর্মচারীদের দুর্নীতি নিয়ে ব্যাটম্যানের যে ক্ষোভ, তার সঙ্গে রিডলারের কাজ নিয়ে ব্যাটম্যানের মধ্যে এ দ্বিধা জাগানোর বিষয়টি রিভস চমত্কার করেছেন। কিন্তু এমন একটা দৃশ্য বাদ দেয়ার কারণ কী ছিল? রিভস বলেন, তিনি আরো জটিল ও গভীর একটা বার্তা দিতে চেয়েছিলেন। সে কারণে এ দৃশ্য বাদ দিয়ে সিনেমার শেষে আরখামের পাশাপাশি সেলে জোকার ও রিডলারকে দেখানো হয়।
সূত্র: ভ্যারাইটি










