ভারতের সিনেমা ও টেলিভিশন অভিনেতা সতীশ শাহ। ৭৪ বছর বয়সে মারা গেলেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।

সারাভাই ভার্সাস সারাভাই, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, ম্যায় হু না, কাল হো না হো, রা ওয়ানসহ বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ম্যায় হু না সিনেমার প্রফেসর রাসাই চরিত্রটি আজও জনপ্রিয়।

ভারতীয় গণমাধ্যমকে সতীশ শাহর ম্যানেজার জানিয়েছেন, সতীশ আজ দুপুর আড়াইটায় মারা গেছেন। অনেকদিন ধরে কিডনির রোগে ভুগছিলেন তিনি। সম্প্রতি তার কিডনি প্রতিস্থাপনও হয়েছিল।

তিনি আরো জানান, অভিনেতার মরদেহ এখনো হাসপাতালেই আছে। রোববার তার অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে