মুক্তির দুই সপ্তাহের বেশি সময় পরেও প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে ‘জওয়ান’। এ নিয়ে শাহরুখ খানের পাশাপাশি নজর কেড়েছেন নয়নতারা, দীপিকা পাডুকোন ও বিজয় সেতুপতি। সম্প্রতি টুইটারে দর্শক শাহরুখকে প্রশ্ন করে জওয়ানে নয়নতারার উপস্থিতি নিয়ে। জবাবে টুইট বার্তায় শাহরুখ বলেন, ‘‌নয়নতারা জওয়ানে একজন সিঙ্গেল মাদারের চরিত্রে আলাদা করে নজর কেড়েছে। তবে পর্দায় তার কম উপস্থিতি আমাকেও ব্যথিত করেছে। কিন্তু সব মিলিয়ে এটা দুর্দান্ত ছিল।’