বলবিন্দর সিং জাঞ্জুয়া নির্মাণ করছেন অ্যাকশন সিনেমা ‘মিট্টি’। এক মাস পর শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু এমন সময় সিনেমা থেকে সরে গেলেন সিদ্ধার্থ মালহোত্রা। কারণ হিসেবে জানালেন, নির্মাতাদের সঙ্গে তার মতের মিল হচ্ছে না। একাধিক প্রতিবেদন বলছে চিত্রনাট্য ও নির্মাতার সঙ্গে বেশকিছু সৃজনশীল বিষয়ে মতবিরোধ হয়েছে অভিনেতার।