ভিনেশ ফোগাটের অলিম্পিক থেকে বাদ পড়ার খবর সবাই জানে। তবে দেশে ফিরে তিনি উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। এমনকি আমির খানও তাকে ফোন করেছেন। রীতিমতো ভিডিও কল করে তার সঙ্গে কথা বলেছেন। এ ঘটনার পর অনেকেই বলছে, আসবে নাকি দঙ্গল টু? মূলত তারই বোন গীতা ও ববিতা কুমারী ফোগাটের গল্প নিয়ে নিতেশ তিওয়ারি ২০১৬ সালে নির্মাণ করেছিলেন দঙ্গল।