ধর্মেন্দ্র মারা গেছেন এমন একটা গুজব ছড়িয়ে পড়েছে। কিন্তু এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে তিনি মারা যাননি। মূলত ৮৯ বছর বয়সী এ অভিনেতা কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি।

৩১ অক্টোবর তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে আইসিইউ থেকে ভেন্টিলেটরে নেয়া হয়। ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা খারাপ হলে তাকে দেখতে আত্মীয় স্বজনের ভিড় বাড়তে থাকে। এ ঘটনার কারণেই তার মৃত্যুর গুজব ওঠে।

তবে ডিএনএ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, এবিপি জানাচ্ছে ধর্মেন্দ্র ভেন্টিলেটরে আছেন এখনো। তিনি খানিকটা সাড়াও দিচ্ছেন। তবে তার অসুস্থতা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না।