জেকে রাউলিংয়ের বিখ্যাত উপন্যাস হ্যারি পটা অবলম্বনে নির্মিত ছবিতে প্রফেসর আলবাস ডাম্বেলডোর চরিত্রের অভিনেতা স্যার মাইকেল গ্যামবন মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিবিসির এক খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, ৮২ বছর বয়সে মৃত্যু হয় এই অভিনেতার

নিউমোনিয়ার সমস্যা নিয়ে হাসাপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে সেখানেই মৃত্যু হয় তার। 

হ্যারি পটার সিনেমার আটটির মধ্যে ছয়টিতেই এই চরিত্রে দেখা গিয়েছিল স্যার গ্যামবনকে। আয়ারল্যান্ডের ডাবলিনে জন্ম নেয়া এই অভিনেতা টিভি, সিনেমা, থিয়েটার, রেডিওতে দীর্ঘ পাঁচ দশক বিভিন্ন চরিত্রে কাজ করেছেন। 

২০০৩ সালে রিচার্ড হ্যারির মৃত্যুর পর তুমুল জনপ্রিয় হ্যারি পটার সিরিজের ডাম্বেলডোর— হেডমাস্টার অব উইজারডিং স্কুল হোগওয়ার্টস চরিত্রে অভিনয় শুরু করেন গ্যামবন।