নতুন বুদ্ধিদীপ্ত গেম শো নিয়ে আসছে দুরন্ত টিভি। এখানে আছে প্রতিযোগিতা ও আড্ডা দুই-ই, আরো আছে নানান উপহারের মেলা! অনুষ্ঠানটির প্রতি পর্বে অংশ নেবে তিন সদস্যের দুটি দল! তাদের বুদ্ধি, কৌতূহল আর মজার গল্প দিয়ে সাজানো হয়েছে ৪০ মিনিটের প্রতিটি পর্ব। ২৬ পর্বের অনুষ্ঠানটিতে থাকবে ছয়টি মজার রাউন্ড—ধাঁধা সমাধানের ‘পোয়াবারো’, ছবি অনুমানের ‘কে আমি’, শব্দের খেলা ‘শব্দজব্দ’, মূকাভিনয়ের ‘বলা মানা’, প্রশ্নে প্রশ্নে রহস্যভেদী ‘তিন গোয়েন্দা’ এবং ছবির আঁচড়ে লুকানো উত্তরের ‘আগডুম বাগডুম’। শেউঁতি শাহগুফতার সঞ্চালনায় দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি প্রচার হবে ৩১ অক্টোবর থেকে প্রতি শুক্র ও শনিবার দুপুর ১টা ৩০ ও রাত ৯টায়।
নতুন বুদ্ধিদীপ্ত গেম শো নিয়ে আসছে দুরন্ত টিভি।










