রেদওয়ান রনির নতুন সিনেমা 'দম'। সত্য ঘটনা অবলম্বনে এর গল্প। আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। অভিনয় করছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। এবার জানা গেল সিনেমার নায়িকা পূজা চেরী।
আজ ছিল দম সিনেমার মহরত। বিকালে গুলশান শুটিং ক্লাবে মহরত অনুষ্ঠিত হয়। সেখানেই আনুষ্ঠানিকভাবে পূজাকে নিশোর নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়।
এ আয়োজনে পালকি চড়ে উপস্থিত হন পূজা।










