এপ্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তানজিন মিথিলা। তার কণ্ঠে প্রেম-বিরহের গান ‘ভালো আমি বাসলাম যারে’ এরই মধ্যে ইউটিউবে প্রকাশ হয়েছে। গানটি লিখেছেন এনামুল হক পলাশ। সুর করেছেন কেডি বিজন। দীর্ঘ দিন পর নিজের গাওয়া মৌলিক গান প্রকাশ পাওয়ায় উচ্ছ্বসিত মিথিলা। তিনি বলেন, ‘অনেক দিন পর আমার নতুন মৌলিক গান প্রকাশ হওয়ায় ভীষণ ভালো লাগছে। কারণ একজন শিল্পীর পরিচয় মৌলিক গান দিয়েই। তাই বেশি বেশি মৌলিক গান প্রকাশ করা উচিত। আবার মৌলিক গান হিট হওয়া বা শ্রোতা-দর্শকের ভালো লাগার বিষয়টাও শিল্পীর জন্য পরম সৌভাগ্যের বিষয়। আমার নতুন এ গান অর্থাৎ ভালো আমি বাসলাম যারে একটি প্রেম-বিরহের গান। গানটি প্রকাশের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। এরই মধ্যে বিভিন্ন স্টেজ শোয়ে গানটি গেয়েছিও। দেখলাম যে শ্রোতা-দর্শকও এটি পছন্দ করছেন। এখানেই নিজের মৌলিক গান প্রকাশের স্বার্থকতা। আমাদের কণা আপাসহ আরো বেশ কয়েকজন শিল্পী আছেন যারা স্টেজ শোয়ে নিজের গানই গেয়ে থাকেন। আমারও স্বপ্ন একদিন যেন আমি আমার গান দিয়েই স্টেজ শো শেষ করতে পারি। ধন্যবাদ গীতিকার পলাশ ভাই ও সুরকার বিজন ভাইকে আমাকে সুন্দর এ গান দেয়ার জন্য ।’