অজয় দেবগন ও মাধবনকে এবার দেখা যাবে সুপারন্যাচারাল থ্রিলার সিনেমায়। এর মাধ্যমে প্রথমবার পর্দা ভাগাভাগি করবেন এ দুই অভিনেতা। আগামী জুনে সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা। এটি হবে একটি গুজরাটি সিনেমা ‘বশ’-এর হিন্দি রিমেক। সিনেমাটি পরিচালনা করবেন কুইন ও সুপার থার্টির পরিচালক বিকাশ বল। রিমেকে অজয় আগেও সাফল্য পেয়েছেন, যেমন দৃশ্যম। এবার গুজরাটি সিনেমার রিমেকে অজয় কেমন করেন তা দেখার পালা।
প্রথমবার এক পর্দায় অজয়-মাধবন
অজয় দেবগন ও মাধবনকে এবার দেখা যাবে সুপারন্যাচারাল থ্রিলার সিনেমায়।










