থালাপতি বিজয় কি দক্ষিণী ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা? দক্ষিণের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ‘হ্যাঁ।’ এ তারকার সর্বশেষ ছবি ভারিসু ছিল ব্লকবাস্টার। সম্প্রতি খবর প্রকাশ হয়েছে, বিজয় তার নতুন ছবির জন্য পারিশ্রমিক নেবেন ১৫০ কোটি রুপি। সিনেমাটি পরিচালনা করবেন ভেঙ্কট প্রভু আর প্রযোজনা করবে এজিএস এন্টারটেইনমেন্ট। তবে দক্ষিণের এক প্রযোজক বলেছেন, ‘থালাপতি বিজয় ৭০-৮০ কোটি রুপি পারিশ্রমিক নেন যা ইন্ডাস্ট্রির সর্বোচ্চ। তিনি লোভী মানুষ নন, তাই তার ১৫০ কোটি পারিশ্রমিক নেয়ার খবরটি সঠিক নয়।’
নতুন সিনেমায় ১৫০ কোটি রুপি পাবেন থালাপতি বিজয়?
থালাপতি বিজয় কি দক্ষিণী ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা? দক্ষিণের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ‘হ্যাঁ।’










