মেয়ে ঐশ্বরিয়া পরিচালিত ‘লাল সালাম’-এর নিয়ে
বর্তমান ব্যস্ততা রজনীকান্তের। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির প্রথম ঝলক। শোনা
যাচ্ছে, ‘লাল সালাম’-এর পর
আরেকটি সিনেমায় নাম লিখিয়ে ক্যারিয়ারের ইতি টানবেন থালাইভা।
গুঞ্জন বলছে, নিজের ১৭১তম ছবির
মাধ্যমে পাঁচ দশকের অভিনয় জীবনকে বিদায় জানাতে চান রজনীকান্ত। শেষ সিনেমাটি
পরিচালনা করবেন বিক্রম, কাইথি-খ্যাত লোকেশ কনগরাজ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিল নির্মাতা
ও অভিনেতা মিশকিন জানান, ১৭১তম ছবিতে শেষবার দেখা যাবে রজনীকান্তকে। সেই ছবির অন্যতম
মুখ মিশকিন।
তিনি জানান, নিজের অভিনয় জীবনের এই মাইলফলক
ছবির জন্য কনগরাজের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রজনীকান্ত। পেশাদার অভিনেতা হিসেবে বিদায়
যাতে নিখুঁত হয়, তা নিশ্চিত করতে চান তিনি। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য
করেননি রজনীকান্ত।
এ অভিনেতার মুক্তিপ্রতীক্ষিত সিনেমার
মধ্যে রয়েছে ‘জেলার’। যেখানে তার
সঙ্গে আছেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা মোহনলাল ও বলিউডের জ্যাকি শ্রফ।










