সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল গ্রাজিয়া মিলেনিয়াল অ্যাওয়ার্ডস ২০২২। এতে অংশ নিয়েছেন বলিউডের অনেক তারকাই। এ তালিকায় ছিলেন শেরশাহ সিনেমার অভিনেত্রী কিয়ারা আদভানি। ডিপ ভি নেকের নিল রঙের সিকুয়েন্সে কাজ করা জাম্পস্যুটে হাজির হয়েছিলেন এ অভিনেত্রী। তার পোশাকটির মূূল্য ভারতীয় মুদ্রায় ১ লাখ ৮২ হাজার রুপি।
গ্রাজিয়া মিলেনিয়াল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তারকার মেলা বসেছিল। হারনাজ সান্ধু ও মালাইকা অরোরা এসেছিলেন এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। তবে সবাইকে ছাপিয়ে গেছেন কিয়ারা। ঝকঝকে নীল পোশাকে সবাইকে অবাক করে দিয়েছিলেন এ অভিনেত্রী। একাধিক পুরস্কার পেয়েছেন এ সফল তরুণ অভিনেত্রী।
নাঈম খানের ডিজাইন করা ২ হাজার ৩৯৫ ডলারের নীল সিকুয়েন্স জাম্পস্যুট পরেছিলেন কিয়ারা। ডিপ ভি নেকের ফুলহাতা পোশাকটির সঙ্গে হালকা মেকআপে অসাধারণ লাগছিল কিয়ারাকে। এ সাজের সঙ্গে কোনো অলংকার পরেননি তিনি। হালকা ন্যুড লিপস্টিক বেছে নিয়েছিলেন। পোশাকের সঙ্গে মিল রেখে চুল সাজিয়েছিলেন খুব সাদামাটাভাবে। চোখ সাজাতে কার্পণ্য করেননি এ তারকা। কাজল, মাশকারা, আইভ্রু এবং পীচি বাদামি আইশ্যাডো দিয়ে চোখের সাজ শেষ করেছেন কিয়ারা আদভানি।
বর্তমান সময়ে আসন্ন সিনেমা ভুল ভুলাইয়া টু নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। এতে তার সঙ্গে দেখা যাবে কার্তিক আরিয়ান, ভিকি কৌশল ও ভূমি পেডনেকারকে। বরুণ ধাওয়ানের সঙ্গে জুগ জুগ জিইয়ো সিনেমাতেও দেখা যাবে কিয়ারা আদভানিকে।
সূত্র: বলিউড হাঙ্গামা










