সাংহাই ফিল্ম ফেস্টিভ্যাল এ বছরের প্রতিযোগিতায় থাকা সিনেমার নাম প্রকাশ করেছে। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে ১২৮টি দেশ ও অঞ্চল থেকে মোট ৮ হাজার ৮০০ সিনেমা জমা পড়েছিল। সেখান থেকে তারা নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করেছেন। ফিচার ফিল্ম, এশিয়ান নিউ ট্যালেন্ট, অ্যানিমেটেড ফিচার ও ডকুমেন্টারি সেকশন থাকছে উৎসবে। আগামী ৯ জুন শুরু হয়ে উৎসব চলবে ১৮ জুন পর্যন্ত। এ বছর আয়োজনটি ২৫ বছর পূর্ণ করছে।