বহুল প্রতীক্ষিত টাইগার থ্রি সিনেমার শুটিং শেষ করেছেন সালমান খান। দুবাইয়ে একটি অ্যাওয়ার্ড ফাংশনে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান। সালমান বলেন, ‘গতকাল আমি টাইগার থ্রির শুটিং শেষ করেছি। বেশ কঠিন ছিল পুরো কাজটা। তবে শেষ হলো। আশা করি, দিওয়ালিতে সিনেমাটি মুক্তি পাবে।’ টাইগার থ্রির জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে দর্শক। অন্যদিকে এ বছরের শেষেই শুরু হতে পারে টাইগার ভার্সাস পাঠানের শুটিং।
টাইগার থ্রির শুটিং শেষ করলেন সালমান
বহুল প্রতীক্ষিত টাইগার থ্রি সিনেমার শুটিং শেষ করেছেন সালমান খান।










