সাবেক হলিউড দম্পতি অ্যাম্বার হার্ড ও জনি ডেপের মামলা, পাল্টা মামলা নাটকের শেষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগের
নিষ্পত্তি বাবদ সাবেক স্ত্রীর কাছ থেকে ১০ লাখ পেয়েছেন ‘পাইরেটস অব দ্য
ক্যারিবিয়ান’ অভিনেতা। অবশ্য সেই অর্থ নিজের কাছে রাখেননি তিনি।
গত বছর ভার্জিনিয়ার আদালতে পাঁচ কোটি ডলারের
ক্ষতিপূরণের মামলায় জেতেন জনি ডেপ। এখন ১০ লাখ ডলারে তারা মীমাংসায় পৌঁছেছেন।
আদালত অ্যাম্বারকে এক কোটি সাড়ে তিন লাখ
ডলার ক্ষতিপূরণ দেয়া আদেশ দেয়। অন্যদিকে মানহানির মামলায় তিনি জেতেন ২০ লাখ ডলার। এরপর
একাধিকার আপিলের চেষ্টার পর মিলিয়ন ডলারে নিষ্পত্তির সিদ্ধান্ত নেন।
ওই রায়ের পর মেয়ে বিয়াঙ্কা বুটিকে নিয়ে
স্পেনে চলে যান অ্যাম্বার হার্ড। সেখানে ঝামেলাহীন জীবন কাটানো তার লক্ষ্য।
ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত ই! ম্যাগাজিন
জানায়, অবশেষে অ্যাম্বার হার্ডের কাছ থেকে নিষ্পত্তির অর্থ পেয়েছেন জনি ডেপ। যা তার
বীমা কোম্পানির মাধ্যমে পরিশোধ করা হয়। ওই টাকা নিজের কাছে রাখেননি অভিনেতা, পাঁচটি
দাতব্য প্রতিষ্ঠানে সমানভাবে ভাগ করে দিয়েছেন।
এর আগে বিবাহবিচ্ছেদে পাওয়া ৭০ লাখ ডলার দুটি দাতব্য সংস্থায় ভাগ করে দেয়ার প্রতিশ্রুত দেন অ্যাম্বার হার্ড। অভিযোগ রয়েছে, সেই প্রতিশ্রুতি পূরণ করেননি ‘অ্যাকুয়াম্যান’ নায়িকা।










