গত ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে আলোচিত কয়েকটি সিনেমা মুক্তির পাশাপাশি ওটিটি প্লাটফর্মসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে মুক্তি পায় অসংখ্য নাটক। কয়েকটি নাটক দর্শকের নজর কেড়েছে। নাটকপ্রিয় দর্শক তাদের পছন্দের অভিনেতা ও অভিনেত্রীদের প্রিয় কনটেন্ট দেখছেন ইউটিউবে। এরই মধ্যে বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে আছে যে পাঁচ নাটক।
মেঘবালিকা: নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। ঈদ অনুষ্ঠানে চ্যানেল আইয়ে সম্প্রচারের পর ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি আপলোড হওয়া মাত্রই ট্রেন্ডিংয়ে চলে আসে। অপূর্ব ও নিহা জুটির ‘মেঘবালিকা’ নাটকের মধ্যে ইউটিউবে সবার আগে স্থান করে নিয়েছে। কনটেন্টের বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির স্থান ২ নম্বরে!
একান্নবর্তী: এ নাটকের পরিচালক মহিন খান। একান্নবর্তী আছে দ্বিতীয় স্থানে। নিলয় আলমগীর ও হিমি অভিনীত নাটকটি নাফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। কনটেন্টের বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান ৪ নম্বরে।
হৃদয়ের এক কোণে: নাটকটির পরিচালক মহিদুল মহিম। সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউবে নাটকটি আপলোড করা হয় ৪ এপ্রিল। জোভান ও তটিনী অভিনীত এ নাটকের অবস্থান তিন নম্বরে হলেও কনটেন্টের বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান ৫ নম্বরে।
তোমাদের গল্প: এটি পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। ঈদের অন্যতম আলোচিত নাটকটগুলোর একটি ছিল তোমাদের গল্প। চ্যানেল আইয়ে সম্প্রচারের পর নাটকটি দেখা যাচ্ছে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে। জোভান-তটিনী অভিনীত নাটকটি ট্রেন্ডিংয়ে ৬ নম্বরে থাকলেও নাটক হিসেবে এর অবস্থান ৪-এ!
মন দিওয়ানা: হাসিব হোসেন রাখি পরিচালিত এ নাটক। তৌসিফ-তটিনী জুটির এ নাটক দেখা যাচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে। ঈদের একদিন পর মুক্তি পাওয়া নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে আছে ১২ নম্বরে, তবে নাটক হিসেবে এর অবস্থান ৫ নম্বরে।










