আজ মুক্তি পাচ্ছে ওম রাউত পরিচালিত আদিপুরুষ। বক্স অফিস বিশ্লেষক ও সমালোচক তরণ আদর্শ বলছেন, ‘‌বক্স অফিসে সুনামি তৈরি করতে যাচ্ছে আদিপুরুষ।’ তিনিই টুইট করেছেন, সিনেমাটির উইকএন্ড শোর ৪ লাখ ৭৯ হাজার ৮১১টি টিকিট এরই মধ্যে বিক্রি হয়েছে। তার দেয়া এ তথ্যের ভিত্তিতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সিনেমাটি প্রথম দিনেই আয় করবে ৪০-৫০ কোটি রুপি।