বিখ্যাত লেখক স্যার আর্থার কোনান ডয়েল। তিনি শার্লক হোমসের স্রষ্টা। পাশাপাশি লিখেছেন সায়েন্স ফিকশন ও অ্যাডভেঞ্চার গল্প। এবার তার জীবনী নিয়ে সিনেমা নির্মাণ হচ্ছে। নির্মাণ করবেন সৃজিত মুখোপাধ্যায়়। আরো বড় বিষয় হলো, সিনেমাটি নির্মিত হবে ইংরেজিতে। নাম 'এলিমেন্টারি, মাই ডিয়ার হোমস'। এর সহযোগী প্রযোজক হিসেবে কোনান ডয়েল এস্টেটের সমর্থন রয়েছে। শাহনাব আলম লন্ডন-ভিত্তিক ইনভিজিবল থ্রেড মিডিয়ার মাধ্যমে প্রযোজনা করছেন এবং সৃজিতের ম্যাচকাট প্রোডাকশন ভারত থেকে প্রযোজনার দায়িত্ব পালন করছে।
সিনেমাটি ১৯০৬ সালের লন্ডনকে প্রেক্ষাপটে রেখে তৈরি হবে। যেখানে ডয়েলের ব্যক্তিগত অস্থিরতা তথা তার জীবনের ওপর আলোকপাত করা হবে।
এই বিষয়ে সৃজিত বলেন, ‘আমি প্রথমে ছোটবেলায় শার্লক হোমসের সঙ্গে দেখা করেছিলাম, বেকার স্ট্রিটে নয়, বরং পাতার মাঝের নীরবতায়। 'এলিমেন্টারি, মাই ডিয়ার হোমস'-এ ডয়েল তার নিজের কল্পকাহিনীতে কীভাবে পা রেখেছেন সেই দিকটা তুলে ধরার চেষ্টা করা হবে।’ ব্রিটেন-ভারত কো-প্রোডাকশন ট্রিটির অধীনে তৈরি হবে সিনেমাটি, যা ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট এবং ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন দ্বারা পরিচালিত হয়।
সূত্র: এএনআই










