সারা দেশের ১ কোটি পরিবারকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণ কর্মসূচি শুরু হবে আগামীকাল রোববার থেকে। এর অংশ হিসেবে কাল থেকেই ব্রাহ্মণবাড়িয়ার ৮৪ হাজার ৩৪৭ পরিবারকে টিসিবির পণ্য বিতরণ শুরু হবে। আজ শনিবার দুপুরে নিজ সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা প্রশাসক শাহগীর আলম।
জেলা প্রশাসক বলেন, কাল শহরের টেংকের পাড় মাঠে টিসিবর পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে। এর আওতায় জেলা ৯ উপজেলায় রমজানের আগে ও মধ্যবর্তী সময় সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিতরণের কাজ শুরু হবে।
শাহগীর আলম জানান, কার্ডধারী পরিবারগুলোকে টিসিবির ডিলারদের মাধ্যমে দুই কেজি করে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল দেয়া হবে। রোজার মধ্যে এসব পণ্যের সঙ্গে যুক্ত হবে ছোলা। চিনি ৫৫ টাকা, মশুর ডাল ৬৫ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা লিটার ও ছোলা ৫০ টাকা কেজি দরে বিক্রি হবে।
জেলা প্রশাসকের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপুর মোহাম্মদ আনিসুর রহমান, প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।
টিসিবির পণ্য পাবে ব্রাহ্মণবাড়িয়ায় ৮৪ হাজার পরিবার