ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ১২ সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা। বাকি তিনটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন আবু সাদিক কায়েম। এছাড়া, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন মুহা. মহিউদ্দীন খান।

ভিপি, জিএস, এজিএসসহ ডাকসুতে ২৮টি পদের মধ্যে সদস্যপদ ১৩টি। সদস্যপদে ফলাফল ঘোষণা এখনো চলছে। ডাকসু নির্বাচনে অন্যান্য সম্পাদকীয় পদে জয়ী হলেন যারা:

আন্তর্জাতিক সম্পাদক—জসীমউদ্দিন খান

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক—মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক—ফাতেমা তাসনিম জুমা

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক—ইকবাল হায়দার

কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক— উম্মে ছালমা

গবেষণা ও প্রকাশনা সম্পাদক—সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র)

ক্রীড়া সম্পাদক—আরমান হোসেন

ছাত্র পরিবহন সম্পাদক—আসিফ আব্দুল্লাহ

সমাজসেবা সম্পাদক—যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)

ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক—মাজহারুল ইসলাম

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক—এম এম আল মিনহাজ

মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক—মো. জাকারিয়া