সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডার মাধ্যমে তার ভোট কমানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।

আজ গণমাধ্যমকে তিনি বলেন, ‘কাল থেকে অনলাইনে আমার নামে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াতে দেখেছি যাতে আমার ভোট কমানো যায়। বিভিন্ন পার্টির প্রতিষ্ঠিত যেসব মিডিয়া আছে সেসব থেকে এসব প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। আমি বলেছি, আমাদের শিক্ষার্থীরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা বোঝে কোনটা সঠিক, কোনটা বেঠিক। সেটা ব্যালট পেপারের মাধ্যমেই নির্ধারিত হবে।‘

জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে শামীম হোসেন বলেন, ‘আমার জয় মানেই যেসব শিক্ষার্থী রাজনৈতিক আধিপত্যের বাইরে রয়েছে তাদের জয়। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। এভাবে ভোট অব্যাহত থাকলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।‘