বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘বিএনপির উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশে শান্তিপূর্ণ ও স্থিতিশীল সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ অর্জনে সহায়ক হবে।’ গতকাল রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত এইচ.ই.মি. ক্রিস্টিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাতে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং আগামী সাধারণ নির্বাচনের নীতি-অবস্থান নিয়ে আলোচনা করেন। মঈন খান বলেন, ‘বিএনপি সবসময় উদার গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।’










