চট্টগ্রামের দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদের পরিচালকমণ্ডলীর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরির ২৪ পরিচালক পদে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে অর্ডিনারি মেম্বার ক্যাটাগরিতে ১২ জন, অ্যাসোসিয়েট মেম্বার পদে ছয়, ট্রেড গ্রুপে তিন ও টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে তিনজন পরিচালক নির্বাচিত হবেন। মনোনয়ন সংগ্রহ করা যাবে ১৪-২০ সেপ্টেম্বর। জমাদানের শেষ সময় ২১ সেপ্টেম্বর বিকাল ৪টা। গতকাল চিটাগং চেম্বারের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয় (বাণিজ্য সংগঠন-১) কর্তৃক গঠিত নির্বাচন বোর্ড।

গত বছরের ৯ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় চিটাগং চেম্বারে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে।