কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলের বিনিয়োগকারী স্লটমালিকদের মতবিনিময় ও সম্প্রতি নির্বাচিত স্লটমালিক প্রতিনিধিদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুাষ্ঠত হয়েছে। প্রায় আড়াই শতাধিক স্লটমালিকের অংশগ্রহণে গতকাল শনিবার (১০ আগস্ট) ঢাকায় বাংলা মোটরস্থ একটি কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় হোটেল হেরিটেজ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম রব্বানী, স্লট মালিক প্রতিনিধিসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় স্লটমালিকদের অভিযোগে ডেভেলপার কোরালরীফ প্রোপার্টিজ লিমিটেডের নানা অনিয়ম, প্রতারণা, ফাইভ স্টার হোটেলের পরিবর্তে আবাসিক ফ্ল্যাট প্রদান, কম লভ্যাংশ ও আর্থিক দুর্নীতির বিষয় তুলে ধরা হয়। উপস্থিত নানা অনিয়মের বিরুদ্ধে আদালতের মধ্যেমে সমস্যার সমাধান করা, সাংবাদিক সম্মেলন, মানববন্ধন, দুর্নীতি দমন কমিশন ও সরকারের উচ্চপর্যায়ে প্রতিবাদ জানানোর বিষয়ে একমত হন। এছাড়া হোটেলের উন্নয়ন ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি সমন্বিত অ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হবে, যেখানে স্লটমালিকদের সরাসরি সম্পৃক্ত করা হবে। দ্রুততম সময়ে একটি অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাবও উত্থাপিত হয়, যা প্রতিষ্ঠানটির আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম খতিয়ে দেখে প্রতিবেদন দেবে। উপস্থিত স্লটমালিকেরা এই প্রস্তাবে সম্মতি জানান এবং আগামী মাসের মধ্যে বাস্তবায়নের অঙ্গীকার করেন।