চট্টগ্রামে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত হালদা নদী থেকে ৪৬টি মৃত ডলফিন উদ্ধার হলো। গতকাল দুপুর ২টার দিকে কাটাখালী খাল থেকে স্থানীয়রা মৃত ডলফিন দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেন। পরে নৌ পুলিশ ও সংশ্লিষ্টরা এসে ডলফিনটি উদ্ধার করে। ডলফিনটি চার-পাঁচ দিন আগেই মারা গেছে বলে ধরণা করা হচ্ছে। নদীতে পেতে রাখা জালে জড়িয়ে এটি মারা গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবের পরিচালক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া।
মৃত ডলফিন উদ্ধার
চট্টগ্রামে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।










