বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না। দেশের ধনিক শ্রেণী দুর্নীতির মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। এ দুর্নীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে, আর একটি নির্দিষ্ট গোষ্ঠী ফুলে ফেঁপে উঠছে। বিগত ১৫ বছরে আওয়ামী লীগ ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে। এ টাকা দিয়ে ১০০টি পদ্মা সেতু তৈরি করা যেত। ২৩৪ বিলিয়ন ডলার বাংলাদেশের পাঁচ বছরের পাঁচটি বাজেটের সমতুল্য। এগুলো কার টাকা লোপাট করেছে? এ দেশের দরিদ্র খেটে খাওয়া মানুষের টাকা। আওয়ামী লীগের টাকা না।’
গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক-বীমা পেশাজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুল মঈন খান এ কথা বলেন।










