শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর ভোট গ্রহণ। আজ (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোট প্রদান করেন শিক্ষার্থীরা।
সকাল থেকেই কেন্দ্রগুলোর সামনে দেখা গেছে ভোটারদের লম্বা লাইন। টিএসসিতে রোকেয়া হলের শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা গেছে। কার্জন হলেও চলছে ভোট গ্রহণ।

কার্জন হলে ভোটারদের লাইন। ছবি- বণিক বার্তা
এর আগে ভোর থেকে শুরু হয়েছে নির্বাচনের আনুষ্ঠানিকতা। ৬টা থেকে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে ব্যালট বক্স ও ব্যালট পেপার বিভিন্ন কেন্দ্রে নেওয়া হয়। এর আগে রাতেই কমিশনের কার্যালয়ে ব্যালট বক্স আনা হয়েছে। ভোরে ব্যালট পেপার পৌঁছে। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইন দেখা গেছে।










