কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড় থেকে অপহৃত তিন যুবককে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। রোববার বিকাল ৫টার দিকে টেকনাফের বৈদ্যঘোনার (নতুন পল্লান পাড়া) পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন আমান উল্লাহ (১৯), সিরাজুল মোবিন (১৮) ও আবু তাহের (২৭)। আটককৃতরা হলেন টেকনাফ সদরের মাঠপাড়া এলাকার নবী হোসেন ও জাহিদ হোসেন কাবিলা। র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার শামসুল আলম খান জানান, ২৫ মার্চ টেকনাফ ও উখিয়া কুতুপালং থেকে তাদের অপহরণ করা হয়।
টেকনাফে অপহৃত তিন যুবক উদ্ধার, আটক ২
কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড় থেকে অপহৃত তিন যুবককে উদ্ধার করেছে র্যাব।










