ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একটি বন্যা আশ্রয় কেন্দ্রের টিন রড কাঠসহ সকল নির্মাণ সামগ্রী লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।উপজেলার খেওড়া দেলী বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা এ ঘটনার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো আবু মুছা এ অভিযোগ অস্বীকার করে ভূমি অফিসের লোকজনের সহায়তায় এসব নির্মাণ সামগ্রী লুট হওয়ার অভিযোগ করেন। এরইমধ্যে এ ঘটনা তদন্তে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কসবা বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পত্রে তিনি জানান, বন্যা আশ্রয় কেন্দ্রটির টিন রড কাঠসহ সকল সামগ্রী লুটের অভিযোগ স্থানীয় আওয়ামী লীগের বিরুদ্ধে থাকলেও এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ জড়িত নয়। প্রকৃত দোষীদের চিহ্নিত করতে প্রয়োজনীয় সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। এ  ঘটনায় স্থানীয় জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে।