আজ রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬ টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল যমুনায় যাবেন।

প্রতিনিধি দলে থাকবেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।