চট্টগ্রাম নগরীর জিইসি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে জিইসির এমএম আলী রোডের শহীদ আব্দুল হালিম কলেজের পাশে বশর ভিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন মিরসরাইয়ের তৈয়ব (৪৫) ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার রবিউল (১৪)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণ জানা যায়নি।