চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায় নির্মীয়মাণ একটি ভবনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এগুলো সক্রিয় নাকি নিষ্ক্রিয় তা জানা যায়নি। গতকাল দুপুরে পূর্ব মাদারবাড়ি রাবেয়া ওয়ার্কশপসংলগ্ন ভবন থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। সদরঘাট থানার ওসি আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।