বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপি ও পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের মধ্যে কোনো গোপন জোট নেই।’

গতকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ‘যারা আগে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তারা যেন অবস্থান পরিবর্তনের চেষ্টা না করে, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’

দলের সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দলের ভিত্তি মজবুত করতে হবে, যাতে জনগণ আসন্ন নির্বাচনে ধানের শীষের পাশে থাকতে পারে।’ নিউইয়র্কের সাম্প্রতিক ঘটনায় সরকারের আচরণের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার যদি দক্ষতা দেখাত, তাহলে ফ্যাসিবাদের মিত্ররা বিদেশে এমন ঘটনা ঘটানোর সাহস পেত না।’