চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

তৌফিক আহমেদ চৌধুরী চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, চসিকের সাবেক এক কাউন্সিলরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ঢাকার পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। হাটহাজারীতে তার বিরুদ্ধে তিনটি মামলাসহ চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায়ও মামলা রয়েছে।