ব্রাহ্মণবাড়িয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ রোধবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ভিকারুন্নেছা প্রমুখ।