ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে চেকপোস্ট। আর কিছুক্ষণের মধ্যেই ভোটগ্রহণ শুরু হবে।

আজ (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট। আটটি ভোট কেন্দ্রে হবে ভোট গ্রহণ। সকাল সাতটা থেকেই বিভিন্ন কেন্দ্রে দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবীদের যেতে দেখা গেছে।

ducsu 33

শাহবাগ থানার সামনে চেকপোস্ট। ছবি- কাজী সালাহউদ্দীন রাজু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। টিএসসি এলাকায় পুলিশের একটি নিয়ন্ত্রণকক্ষ করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।