চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। গতকাল চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এ তথ্য জানান। আগে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল গতকাল পর্যন্ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং আজ বিকাল ৫টা পর্যন্ত তা জমা দেয়া যাবে।
চাকসুর প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘সম্প্রতি সংঘর্ষে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের কেউ কেউ এখনো অসুস্থ। এছাড়া অনেক শিক্ষার্থী সময়সীমা বাড়ানো আবেদন জানিয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। বুধবার দুপুরে এ বিষয়ে আমরা মিটিং করেছি।
সেখানে সিদ্ধান্ত হয়েছে, বুধবার বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র নিতে পারবেন এবং বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত তারা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৮ সেপ্টেম্বর।










