প্রধান উপদেষ্টার জাতিসংঘের সফরে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নেয়ায় সরকারের সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, ‘বৈষম্য দূর করতে এসে এই উপদেষ্টা পরিষদ আরো বৈষম্যের উৎপাদন করেছে।’
গতকাল নিজের ফেসবুকে এক পোস্টে রাশেদ খান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ জাতিসংঘ সফরে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রটেকশনের স্বার্থে নিয়ে গেছেন। তাছাড়া সেখানে রাজনীতিকদের কোনো কাজ নাই।’ তিনি আরো বলেন, ‘সরকারের উপদেষ্টারা যত বড় কথাই বলুক না কেন, তারা টিকেই আছে রাজনৈতিক দলগুলোর সমর্থন ও সহযোগিতায়। আমার মাঝেমধ্যে মনে হয়, বৈষম্য দূর করতে এসে এই উপদেষ্টা পরিষদ আরো বৈষম্য উৎপাদন করেছে। সাড়ে ১৩ মাসে সরকারপ্রধান যেসব অনুষ্ঠানে দেশের বাইরে গেছেন, সেসব অনুষ্ঠানে পৃথিবীর অন্যান্য অনেক দেশ স্রেফ প্রতিনিধি পাঠিয়েছে।’










