চট্টগ্রামের সীতাকুণ্ড ও আগ্রাবাদ এলাকায় অনুমোদনহীন তিন অবৈধ বৈদ্যুতিক কেবল কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কেবল জব্দ করেছে রÅাব-৭। জাল ‘মেড ইন জাপান’ সিল ব্যবহার করে তৈরি এসব কেবল আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় কারখানাগুলোকে সিলগালা করা হয়েছে। এছাড়া ওই তিন প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দিনব্যাপী এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন রÅাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। এ সময় বিএসটিআই প্রতিনিধি দল অভিযানে অংশ নেন।