এ কৌশলগত অংশীদারত্বের আওতায় এনসিসি ব্যাংকের কার্ডহোল্ডার ও কর্মকর্তারা রামাদা হোটেলে মূল্যছাড় ও বিভিন্ন আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন, যা তাদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে।
এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলমের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম ও রামাদা বাই উইন্ডহ্যামের চিফ অপারেটিং অফিসার খালেদ বিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন–এনসিসি ব্যাংকের ভিপি ও হেড অব কার্ডস মো. মাহমুদুর রহমান, এসএভিপি ও হেড অব কার্ড অপারেশন্স মোহাম্মদ আমিনুল ইসলাম, রামাদা বাই উইন্ডহ্যামের সেলস ও মার্কেটিংয়ের ব্যবস্থাপক ইয়াসির মোস্তফা, পিআর ও মার্কেটিংয়ের সিনিয়র এক্সিকিউটিভ নুসরাত জাহান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি










