জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক ড্রামা সিরিজ 'কুরুলুস ওসমান' এবার দেখা যাবে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সম্পূর্ণ সিরিজের ছয়টি সিজন বাংলায় ডাবিং করা অবস্থায় দেখা যাবে। সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে একচেটিয়া চুক্তি স্বাক্ষর করেছে টফি।

এই চুক্তির ফলে কিংবদন্তি যোদ্ধা ওসমান বে’র ঐতিহাসিক কাহিনী এখন বাংলাভাষী দর্শকেরা এখন নিজের ভাষায় উপভোগ করতে পারবেন।

বাংলালিংক ও এসআরকে গ্রুপের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকতার মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়। বাংলালিংকের পক্ষে চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া ও টফির ডেপুটি ডিরেক্টর মোদাস্‌সের আহমেদ এবং এসআরকে গ্রুপের সিইও শিপলু রহমান খানসহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Group Photo

অনুষ্ঠানে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, এসআরকে গ্রুপের সঙ্গে আমাদের চুক্তি নবায়ন করে বাংলায় ডাব করা বিশ্বজনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমান এর ছয়টি সিজন এক্সক্লুসিভলি টফিতে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। আমরা গ্রাহকদের জন্য ডিজিটাল বিনোদনের মান বাড়াতে অঙ্গীকারবদ্ধ। এতে তারা যেকোনো সময়, যেকোনো স্থানে নিজেদের ভাষায় সেরা মানের বিনোদন উপভোগ করতে পারেন।

এসআরকে গ্রুপের সিইও শিপলু রহমান খান বলেন, দীর্ঘ অপেক্ষার পর, বিশ্বব্যাপী প্রশংসিত তুর্কি সিরিজ কুরুলুস ওসমান অবশেষে টফিতে ফিরে আসছে। ঐতিহাসিক এই সিরিজের সকল সিজন টফিতে স্ট্রিম করা হবে। এটি ৫৩ জন প্রতিভাবান বাংলাদেশী কন্ঠাভিনেতার মাধ্যমে দর্শকদের জন্য বিশেষভাবে বাংলায় ডাব করা হয়েছে।

'কুরুলুস ওসমান' সিরিজটির সংযোজন প্রিমিয়াম আন্তর্জাতিক ও স্থানীয় কন্টেন্টের জন্য টফিকে আরো শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করেছে। টফি অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েবে বিনামূল্যে পাওয়া যায়। এছাড়া এতে হাজার হাজার প্রিমিয়াম ও ফ্রি কন্টেন্টও উপভোগ করার সুযোগ রয়েছে।

—বিজ্ঞপ্তি