ক্যান্সারের ওষুধের জন্য পরিচিত মার্কিন কোম্পানি ডেসিফেরা ২৪০ কোটি ডলারে কিনতে চায় জাপানি ফার্মা ওনো। সম্প্রতি নাসডাক-তালিকাভুক্ত ডেসিফেরার সব শেয়ার হস্তান্তরের চুক্তি ঘোষণা করেছে জাপানি সংস্থাটি। ২০০৩ সালে প্রতিষ্ঠিত ডেসিফেরার ক্যান্সারের ওষুধ কিনলক যুক্তরাষ্ট্র ও ইউরোপে বেশ বিক্রি হয়। ২০২৩ সালে ডেসিফেরা বিশ্বব্যাপী আয় করে ১৬ কোটি ৩০ লাখ ডলার, এ আয়ে কিনলকের উল্লেখযোগ্য অবদান রয়েছে। ওনোর পূর্বাভাস অনুযায়ী, কিনলকের বিক্রি ভবিষ্যতে ৪০ কোটি ডলার পর্যন্ত পৌঁছবে। বর্তমানে ওনোর হাতে রয়েছে অপডিভো ক্যান্সার ইমিউনোথেরাপি, তবে সে পেটেন্টের মেয়াদ শেষ হবে ২০২৮ সালে। খবর ও ছবি নিক্কেই এশিয়া